সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের

ঢাকা সিটি নির্বাচন: উত্তরে জাপার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ৬ জন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার দুই সিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।

রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রথমে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। পরে শুরু হয় কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই।

একই সময়ে রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে শুরু হয় ঢাকা দক্ষিণ সিটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই।

এ সিটিতে মেয়র পদে ৭ জন, ২৫টি কাউন্সিলর পদের বিপরীতে ৪০৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলদের ২৫টি পদের বিপরীতে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ