সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের

নির্বাচিত হলে তিন মাসের মধ্যে নাগরিক মৌলিক সেবা নিশ্চিত করব: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তাপস বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ইনশাআল্লাহ প্রথম ৯০ দিনে মৌলিক সেবাগুলো নিশ্চিত করব। সিটি করপোরেশন নির্বাচনে যদিও আমি নতুন। কিন্তু ঢাকা-১০ আসনে আমি দীর্ঘদিন সংসদ সদস্য হিসেবে কাজ করেছি। সেখানে অনেক প্রতিকূলতার মধ্যে উন্নয়ন কাজ করেছি। ঢাকাবাসীর উন্নয়ন ও উন্নত রাজধানী উপহার দেয়ার জন্য আমি কাজ করব।

তিনি আরও বলেন, তরুণ সমাজ পর্যাপ্ত খেলাধুলা থেকে বঞ্চিত। ঢাকা দক্ষিণের সবগুলো ওয়ার্ডে পর্যাপ্ত খেলার সুবিধা নেই। এটা আমাদের করতে হবে। সেখানে প্রতিটি ওয়ার্ডে যেন খেলার মাঠ এবং পরিবেশ থাকে সেটি লক্ষ্য রাখব। এটা একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম। আমরা ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা করব।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ