সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং আজ (২ জানুয়ারি) বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। সেনাদের সঙ্গে মিলিত হওয়ার সময় এ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত সামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

সেনাপ্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন। কিন্তু দুর্ঘটনার পর কয়েকঘণ্টা সেনাপ্রধানের অবস্থা জানা যায়নি। এর আগে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল।

বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেন, হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত। প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে তিনি আগামী তিনদিন সব ধরনের প্রচারণা বন্ধ রাখবেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা উদ্ধার অভিযানে মনোযোগ কেন্দ্রীভুত করবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ