বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম কাবার সামনে নামাজ আদায়কালে অনেক হাজি যে ভুল করেন, জানালেন শায়েখ সুদাইস

বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবিতে ঘুমন্ত অবস্থায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের মাস্টারসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়া বাল্কহেডসহ চারজনের মরহেদ উদ্ধার করেন।

নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) এবং বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বালিবাহী বাল্কহেড নোঙর করে শ্রমিকরা সেটা পরিষ্কার করছিলেন। এ সময় হয়তো কোনো স্থানে ছিদ্র হয়ে যায়। পরে শ্রমিকরা ঘুমিয়ে পড়লে বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে ডুবে যায়। এতে বাল্কহেডের ভেতরে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যান। আর বাল্কহেডের মাস্টারসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

কাজল মিয়া আরও জানান, পাগলা নৌ পুলিশ নিহত বাল্কহেডের শ্রমিকদের মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ