সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের

যত বাধাই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াব না: ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, যত বাধাই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াব না।

শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলীতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান ইশরাক।

বৈঠকে রিটার্নিং কর্মকর্তার কাছে সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তার কাছে করা অভিযোগ প্রসঙ্গে  ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুহা. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক তাকে হুমকি দেয়। এ দুই অভিযোগ আমরা মৌখিকভাবে রির্টানিং কর্মকর্তার কাছে জানিয়েছি। শনিবার আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করবো।

ইশরাক হোসেন আরও বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি ভীত নই, বরং আমার মনোবল আরো শক্ত হচ্ছে। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে থাকব।

‘বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা কেউ পালিয়ে যাওয়ার মতো নন। কিন্তু হয়রানি মূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।’ যোগ করেন ইশরাক।

ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মুহা. আবদুল বাতেন ইশরাক হোসেনের অভিযোগের বিষয়ে বলেন, ‘অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে কিছুতেই ছাড় দেবে না।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ