রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আইফোন ১২ সিরিজে 'এ১৪' চিপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাপলের বিভিন্ন ডিভাইসের চিপ তৈরি করে বিখ্যাত হয়েছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। এবার প্রতিষ্ঠানটি আইফোনের জন্য শক্তিশালী ‘এ১৪’ চিপ তৈরি করতে যাচ্ছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকেই টিএসএমসি আইফোনের জন্য ‘এ১৪’ চিপসেট তৈরি শুরু করবে। ইতোমধ্যে তারা চিপসেট তৈরির ফরমায়েশ পেয়েছে মার্কিন প্রতিষ্ঠান থেকে। এই চিপসেটগুলো অ্যাপলের আইফোন ১২ এবং গুঞ্জন ওঠা আইফোন এসই২-তে ব্যবহার করা হতে পারে। চিপসেটগুলো তৈরি হতে পারে ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে। যা ৭ ন্যানোমিটারের থেকে আরও বেশি শক্তিশালী হবে।

অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন বলছে, চিপসেটগুলো ৫ ন্যানোমিটার ইইউভি প্রসেস ব্যবহার করা হবে। যেখানে ১.৮ গুণ বেশি লজিক ডেনসিটি পাওয়ার বাড়ানো হয়েছে। এছাড়াও এর গতি ১৫ শতাংশ বাড়ছে এআরএম কর্টেক্স-এ৭২ কোরে।

এর আগেই অবশ্য অ্যাপলের তথ্য ফাঁসের সবচেয়ে নির্ভরযোগ্য মিং চি কোহ জানিয়েছে, অ্যাপল তাদের পরের আইফোনগুলোতে ফাইভজি প্রযুক্তি দিচ্ছে। তাই ফাইভজি নির্ভর সব কমপোনেন্ট তৈরি করা শুরু করেছে। তবে ফাইভজি প্রযুক্তি দিলেও খুব বেশি দাম যে বাড়বে এমন আশঙ্কা ঝেড়ে ফেলতে বলেছেন কোহ।

তিনি জানান, দামের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য করবে না অ্যাপল। অ্যাপল ফাইভজির জন্য নিজেরাই চিপ তৈরির পরিকল্পনা করছে বলেও জানা গেছে।-টেক শহর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ