আওয়ার ইসলাম: ঢাকা সিটি নির্বাচনে উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন।
শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
অভিযোগে তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহার করতে সরকারদলীয় কাউন্সিলর প্রার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে হুমকি দিচ্ছেন। প্রার্থিতা প্রত্যাহার না করলে বিভিন্ন মামলার সম্মুখীন হতে হবে বলেও হুমকি দেয়া হচ্ছে।
মেয়র প্রার্থী হিসেবে নিজে হুমকি পেয়েছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, প্রশ্নই ওঠে না। আমাকে কে হুমকি দেবে? এখন পর্যন্ত ঢাকা দক্ষিণে তিনজন কাউন্সিলরকে হুমকি দেয়া হয়েছে।
তিনি বলেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত নতুন করে কোনো পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আদেশ যাতে না হয়, এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তাকে পদক্ষেপ নিতে বলেছেন। যেসব কাউন্সিলর প্রার্থীরা হুমকির সম্মুখীন হচ্ছেন, তাদের কীভাবে নিরাপত্তা দেয়া যায় এই বিষয়েও কথা বলেছেন। রিটার্নিং কর্মকর্তা তাকে ব্যবস্থা নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।
তবে অতীতেও এমন আশার বাণী শুনেছেন জানিয়ে ইশরাক বলেন, অতীতে অভিযোগ দেয়ার পর কমিশনের তরফ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এবার পদক্ষেপ নেয়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আশ্বাসের বাণী শুনিয়েছেন। আমরাও আশাবাদী হতে চাই।
পরে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মুহা. আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, অনেক আগের মামলা পুনরুজ্জীবিত করে এখন কোনো আদেশ বা ব্যবস্থা নেয়া হলে তা অনাকাঙ্খিত হবে। তবে ফৌজদারি মামলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে।
তিনি বলেন, পুরোনো মামলায় শাস্তি বা পরোয়ানা হয়ে থাকলে তফসিল ঘোষণার আগেই পদক্ষেপ নেয়া উচিত ছিল। এখন পুরোনো মামলায় নতুন করে ব্যবস্থা নেয়া হলে তা ঠিক হবে না। নির্বাচনের পর ব্যবস্থা নেয়া যেতে পারে। তবে যদি এমন হয় ফৌজদারি মামলা আছে, তা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নয়, সেটা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে।
বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগ জমা দেয়া প্রসঙ্গà§