সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা!

ছাত্রলীগের পূর্ণ দায়িত্ব পেলেন জয় ও লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে পূর্ণ দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।

আজ শনিবার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। এর আগে তারা ভারপ্রাপ্ত হিসেবে এ দুই দায়িত্বে ছিলেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা।

এর আগে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংগঠনের সিনিয়র সহসভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তখনকার ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে দিয়ে জয় ও লেখককে দায়িত্ব দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ