বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

আমরা যা হারালাম তা পূরণ হবার নয়: মাওলানা মুহিউল ইসলাম বুরহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ইন্তেকালে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

আজ রবিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর মাগফেরাত কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ভাবতেই খুব কষ্ট হচ্ছে- বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন, দরদী আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুর এখন আর আমাদের মাঝে নেই। মুহাদ্দিসে হবিগঞ্জী রাহ. বহু গুণে গুণান্বিত ছিলেন।

মরহুমের মাগফেরাত কামনা করে মাওলানা মুহিউল ইসলাম বুরহান বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস ও প্রজ্ঞাবান এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, আজ রবিবার বিকাল পৌনে পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
হবিগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগেও বেশকিছু দিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন। পরে হার্টের এনজিওগ্রামও করা হয়।

এর আগে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিগন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।

২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সেখানেও তার হার্টের এনজিওগ্রাম করা হয়।

সোমবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জের উমেদনগর মাদরাসা প্রাঙ্গণে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ