বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন

'আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক হারিয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

শোক বানীতে নেতৃদ্বয় বলেন, আল্লামা হবিগঞ্জী বহুদিন যাবত বোখারী শরীফের দরস দিয়েছেন। ওয়াজের মাধ্যমে তিনি দীনের বিশাল খেদমত করেছেন। তিনি ইসলামি শিক্ষা সম্প্রসারণে ভূমিকা রাখেন। ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মোকাবেলা ও খেলাফত প্রতিষ্ঠার কাজে মৃত্যুর আগ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে একজন দেশপ্রেমিক ও মুহাদ্দিস এবং খেলাফত প্রতিষ্ঠার রাহবারকে হারিয়েছে। যা অপূরণীয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং জান্নাতুল ফেরদাউস নসিব ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন এবং তাদেরকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী (৮২) আজ রোববার বিকাল ৪ টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। সোমবার সকাল ১০টায় সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসা মাঠে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ