বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ

নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনুন: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম  বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ মেনে নিবে না।

ইসি’র প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, অন্তত এই নির্বাচনে সমতল মাঠ নিশ্চিত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে এনে এর মর্যাদা রক্ষা করুন। নির্বাচন কমিশনকে জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না।

আজ রোবাবার দুপুর ২টা ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সুধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা খলিলুর রহমান, নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, শেখ ফজলুল করীম মারূফ, ইঞ্জি. মুরাদ হুসাইন, মুফতি ওয়ালি উল্যাহ প্রমুখ।

তিনি বলেন, সমাজে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত না থাকায় জনজীবন আজ বিপর্যস্ত। সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবি, আইনজীবিসহ প্রায় সকল পেশাজীবি শ্রেণী স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় সকলক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে। আর ঢাকা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদেরকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ