বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় পুলিশ: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় পুলিশ। এজন্য তাদের সমস্যার সমাধান করা আমাদের কর্তব্য বলে মনে করি।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২০ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময় বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুলিশ এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের মন থেকে পুলিশ-ভীতি দূর করতে হবে।

তিনি পুলিশ বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ধাপে ধাপে পুলিশের জনবল বাড়ানো হয়েছে। পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে। বেতন বৃদ্ধি করা হয়েছে। পুলিশের সব সদস্যের জন্য রেশনের ব্যবস্থা করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যাতে আজীবন রেশন পায় সে ব্যবস্থাও করা হচ্ছে।

পাশাপাশি গুজব রটনা করে যারা দেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ১১৮ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ