সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত! শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা

সাংবাদিকদের সতর্ক করলেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনো ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ বরদাশত করা হবে না বলে সাংবাদিকদের সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মুহা. আব্দুল বাতেন।

রোববার রাজধানীর গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বৈঠকে এ কথা বলেন তিনি।

আব্দুল বাতেন বলেন, প্রার্থী যে অভিযোগ করেননি, এমন অভিযোগ সাজিয়ে কর্মকর্তাদের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলুদ সাংবাদিকতার সামিল। এসব কিন্তু কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, শনিবার এক প্রার্থী কিছু অভিযোগ জানাতে এসেছিলেন। তিনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে অভিযোগ না করলেও সাংবাদিকরা আমাকে এসে বলেন— সেই প্রার্থী বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’। এ ব্যাপারে তারা আমার বক্তব্য জানতে চান। এ ধরনের বিভ্রান্তি তৈরি করা হলুদ সাংবাদিকতা।

দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, অভিযোগ আসবে। উনি অভিযোগ দিয়েছেন—আমরা যাচাই করব। এর মধ্যে অতি উৎসাহী হয়ে আমার বক্তব্য নিচ্ছে তারা। সবাই মিলে সুষ্ঠু-স্বাভাবিক নির্বাচন চাই। যার যার অবস্থা থেকে দায়িত্ব পালন করব। প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় ক্যাম্প করতে পারবে, কিন্তু যত্রতত্র করা যাবে না। বাছাইয়ের দিন আমরা প্রার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয় সাজিয়ে একটা কাগজ দিয়েছি। সেখানে তাদের স্বাক্ষরও দিয়েছেন তারা।

আব্দুল বাতেন বলেন, ‘এমপি সাহেবরা কোনো প্রার্থীদের অফিস উদ্বোধন করতে পারবেন না। এমনকি মন্ত্রী-এমপিরা প্রচারণাও চালাতে পারবেন না’।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা শুরু ফেব্রুয়ারির ২ তারিখ থেকে। প্রচারণায় সতর্ক থাকতে হবে। প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণা শুরু হবে। একই ওয়ার্ডে অনেক মাইক বাজলে সবাই বিরক্ত হবে। একজন প্রার্থী এক ওয়ার্ডে কয়টা মাইক ব্যবহার করতে পারবেন, সেটাও নির্ধারিত আছে। এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বাস্তবায়ন করবেন।

-এএ