সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে

ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়ানটাইম (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছে হাইকোর্ট। এক বছরের জন্য দেশের হোটেল, মোটেল ও উপকূলীয় অঞ্চলে এ সব পণ্য ব্যবহার করা যাবে না।

আজ সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, পলিথিন ও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে বিদ্যমান আইনি নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে হবে। এ জন্য সরকারকে বাজার তদারকি, পলিথিন উৎপাদনকারী যন্ত্রপাতি জব্দ ও কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রুলে ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের নিরাপদ বিকল্প কী হতে পারে সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমদ কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। পলিথিন বা প্লাস্টিক ব্যাগ ও ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের যত্রতত্র ব্যবহার, উৎপাদন ও বিক্রির বৈধতা নিয়ে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) ১১টি সংগঠন এ রিটটি করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ