সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে

মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ. এর সহধর্মীনির জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বড় সাহেবজাদা মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.এর সহধর্মীনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় রাজধানীর কামরাঙ্গীর চরে নূরিয়া মাদরাসা ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন হযরত হাফেজ্জী হুজুর রহ. ছোট সাহেবজাদা বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

জানাজায় উপস্থিত ছিলেন- মাওলানা আবু তাহের মেসবাহ, মুফতি আব্দুল মালেক, শায়খুল হাদিস সুলাইমান নোমানী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মাওলানা শেখ আজীমুদ্দিন, মাওলানা সফির উদ্দিন শিশু হুজুর, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মুসা বিন ইজহার, হাফেজ খালেদ, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা যোবাইর, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আশরাফ পাহাড়পুরীসহ বহু ওলামায়ে কেরাম।

এর আগে রোববার রাত ১২টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৬৬ বছর বয়সে তিনি ইন্তকাল করেন। মৃত্যুকালে তিনি তার পরিবারে অসংখ্য হাফেজ-আলেমসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ছিলেন, ধর্মীয় সকল গুনে গুনান্বিত এক মহিয়সী নারী। মুসলিম নারীদের জন্য অনুসরনীয় ও এজন আদর্শ পথনির্দেশিকা। যার কাছ থেকে ধর্মীয় তালিম-তরবিয়ত গ্রহণ করেছেন শত শত মুসলিম নারী।

তিনি হাফেজ মাওলানা ওলিউল্লাহ ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর মা ও বাংলার নন্দিত ইসলামী সাহিত্যিক মাওলানা আবু তাহের মেসবাহ এর শাশুড়ী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ