সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির দাম বাড়িয়ে সরকার দুর্বৃত্তদের পক্ষ নিয়েছে: গাজী আতাউর রহমান কাবার সরাসরি ওপরে অবস্থান করল চাঁদ! ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত! শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা তৃতীয় মেয়াদে ও বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা এবং তার নবগঠিত ৪৭ সদস্যের মন্ত্রীসভা শপথ গ্রহণ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ