সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাবার সরাসরি ওপরে অবস্থান করল চাঁদ! ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত! শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ 

প্রয়োজনে খালেদার মামলায় লড়বেন ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়ার মামলায় প্রয়োজনে লড়তে চান বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন। তিনি বলেছেন, প্রয়োজন হলে অবশ্যই তিনি খালেদা জিয়ার মামলায় লড়ার জন্য উদ্যোগ নেবেন।

আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ড. কামাল হোসেন।

ড. কামাল বলেন, অতিসম্প্রতি মিডিয়ায় প্রকাশিত তথ্যের আলোকে আমরা অবগত হয়েছি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে মারাত্মক অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তার স্বাস্থ্যের গুরুতর অবনতির কারণে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা গভীর উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করছি। আমরা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই, খালেদা জিয়ার কোনো অনভিপ্রেত ঘটনা হলে তার সমুদয় দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার জামিন প্রদান নিয়ে টালবাহানা করায় আমরা নিন্দা প্রকাশ করছি এবং বর্তমান অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে তার মুক্তি দাবি করছি ।

খালেদা জিয়ার মামলায় ড. কামাল হোসেন লড়বেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটা বলার কথা না। যদি প্রয়োজন হয় অবশ্যই আমি উদ্যোগ গ্রহণ করব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ড. কামাল হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান।

এর আগে ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। মিডিয়ার মাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর শোনার পর এ সভা আহ্বান করেন তিনি।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারার (একাংশ) চেয়ারম্যান নুরুল আমীন বেপারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ