সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাবার সরাসরি ওপরে অবস্থান করল চাঁদ! ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত! শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ 

হাসপাতালে আল্লামা আযহার আলী, দেখতে গেলেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ অসুস্থ হয়ে রাজধানীর মিরপুরের ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (৬ জানুয়ারি) তাকে দেখতে হাসপাতালে যান বেফাকের সহসভাপতি, জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এসময় আল্লামা আযহার আলী আনোয়ার শাহর শারিরীক অবস্থার খোঁজখবর নেন তিনি।

দেশের শীর্ষ এ আলেমদ্বয় মাওলানা ইউসুফ বিন নূরীর ছাত্র ও হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ.-এর খলিফা। দীর্ঘদিনের সহকর্মী হওয়ায় সাক্ষাতকালে পরস্পরের অন্তরের প্রগাড় ভালোবাসা ফুটে ওঠে। হাসপাতালের ছোট্ট ঘরটিতে এক অশ্রুভেজা পরিবেশ সৃষ্টি হয়।

একজন আরেকজনকে দেখে চোখের অশ্রু আটকে রাখতে পারেন না। ফেলে আসা জীবনের পুরোনো স্মৃতি রোমন্থন করেন তারা। আল্লামা আযহার আলীর শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করেন আল্লামা মাহমুদুল হাসান। তার দ্রুত সুস্থ্যতার জন্য ফরিয়াদ করেন আল্লাহর কাছে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দীর্ঘদিন অসুস্থ হয়ে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন। গতকাল (৬ জানুয়ারি) অসুস্থতা বেড়ে যাওয়ায়  তাকে মিরপুরের ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । তার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ