সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


দীর্ঘ প্রতীক্ষার পর আসছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট)। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করবেন করবেন বলে আশা করা যাচ্ছে।

গত বছরের ১ জুলাই এবং ২৮ নভেম্বর দুই দফায় দিনক্ষণ ঠিক করেও ই–পাসপোর্টের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, শুরুতেই ঢাকার আগারগাঁও, যাত্রাবাড়ী এবং উত্তরা পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে। এ সময়ে ই–পাসপোর্টের পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্টও চালু থাকবে।

পাসপোর্ট পাওয়া নিয়ে বিড়ম্বনার শেষ নেই সাধারণ মানুষের। অভিযোগ রয়েছে, জরুরি ফি দেওয়ার পরও সময়মতো পাসপোর্ট মিলে না। কেন সহজে পাসপোর্ট পাওয়া যায় না, তারও কোন সঠিক উত্তর পান না।

পাসপোর্ট নিয়ে জনগণের দুভোর্গ কমাতে বর্তমান সরকার উদ্যােগ নেয় ই–পাসপোর্ট চালুর। ২০১৬ সালের ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেন। এ জন্য জার্মানির প্রতিষ্ঠান ভেরিডসের সঙ্গে চুক্তি করে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা।

চুক্তি অনুসারে ৩ কোটি ই–পাসপোর্ট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। যার মধ্যে ২০ লাখ জার্মানি থেকে তৈরি হয়ে আসবে, আর বাকি ২ কোটি ৮০ লাখ পাসপোর্ট বই মুদ্রণের জন্য কাঁচামাল সরবরাহ করবে। এই বই ছাপার যন্ত্রপাতি স্থাপনের কাজও ইতিমধ্যে শেষ হয়েছে।

ই–পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প সূত্র জানায়, সাধারণ পাসপোর্ট থেকে ই-পাসপোর্টের পার্থক্য হলো, এতে মোবাইল ফোনের সিমের মতো ছোট ও পাতলা আকারের ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত থাকবে। এই চিপ পাসপোর্টের একটি বিশেষ পাতার ভেতরে থাকবে। এই পাতা সাধারণ পাতার চেয়ে মোটা হবে। চিপে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য বিশ্লেষণ করে পাসপোর্ট বহনকারীর পরিচয় শনাক্ত করা যাবে।

 

এতে করে একজনের নাম–পরিচয় দিয়ে অন্য নামে পাসপোর্ট কেউ করতে পারবে না। এই পাসপোর্ট নকল হওয়ার আশঙ্কাও থাকবে না। সাধারণ পাসপোর্টের তুলনায় ই–পাসপোর্টে নিরাপত্তা বৈশিষ্ট্যও থাকছে বেশি। এতে ৩৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে, যার অনেক বৈশিষ্ট্য থাকবে লুকানো অবস্থায়। ই–পাসপোর্ট করার সময় মেশিন রিডেবল পাসà¦