বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

যুদ্ধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই উদ্বেগের কথা জানান তিনি।

কাদের বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে আমরা উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না। সরকারের পক্ষ থেকে আমরা উভয়পক্ষের সরকারকে আহ্বান জানাব তারা যেন এই ধ্বংসাত্মক যুদ্ধ থেকে সরে আসে।

তিনি আশংকা করে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ধাক্কা বাংলাদেশেও লাগবে। সেক্ষেত্রে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের সেখানকার দূতাবাসের মাধ্যমে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি।

-বিএইচ/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ