বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

'কর্মমুখী-কারিগরি শিক্ষার ওপর সরকার অধিক গুরুত্বারোপ করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার শিক্ষিত বেকার তৈরি করতে চায় না। তাই কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর সরকার অধিক গুরুত্বারোপ করছে। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী এদেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ২০২০ ও ২৪তম কাউন্সিল অধিবেশনে প্রধান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ লক্ষ্যে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে কাজ করা হচ্ছে। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করার পরিকল্পনার অংশ হিসেবে এবং ইনস্টিটিউটসমূহের শিক্ষক সংকট দূরীকরণে শীঘ্রই ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ এগিয়ে রয়েছি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মুহা. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি একে এম এ হামিদ। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ