সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮


বিশ্ব ইজতেমা: কলেজ ভার্সিটির ছাত্রদের উদ্দেশ্যে খাস বয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমার প্রথম দিন (শুক্রবার) বেলা ১০ টা থেকে শুরু হয় স্কুল-কলেজ-ইউনিভার্সিটির ছাত্রদের  উদ্দেশ্যে বিশেষ বয়ান। আওয়ার ইসলামের পাঠকদের জন্য বয়ানটি শ্রুতিলিখন করেছেন মাসিক ঈশান  সম্পাদক মুহাম্মদ বিন ওয়াহিদ।


আমাদের জীবন হল বরফের মত। বরফ যেমন গলে গলে একসময় নিঃশেষ হয়ে যায়, তেমনি ভাবে জীবনও একসময় শেষ হয়ে যাবে। বরফ গলানোর দুইটা প্রক্রিয়া হতে পারে। প্রথম, আমরা বরফের খণ্ডকে বড় একটি পাত্রে রাখব। আসতে আসতে সেটা গলতে থাকবে। সেই গলিত বরফের পানি তৃষ্ণার্ত মানুষ পান করে পরিতৃপ্ত হবে। আর আমার জন্য দোয়া করতে থাকবে।

আরেকটা প্রক্রিয়া হতে পারে, বরফ খণ্ডকে রাস্তার উপরে অযত্নে ফেলে রাখবো, আর সেটা গলতে থাকবে। বরফ গলিত পানিতে রাস্তা কাদা হবে। যাতায়াত করতে লোকদের কষ্ট হবে। পথচারী যখন ওই পথ দিয়ে চলবে, তখন আমাকে গালমন্দ এবং বদ দোয়া করতে করতে যাবে।

তেমনিভাবে আল্লাহ তায়ালা আমাদেরকে একটি জীবন দান করেছেন। সেই জীবনকে আমরা নেক আমল করতে করতেও শেষ করতে পারি, আবার আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করতে করতেও শেষ করে দিতে পারি। বুদ্ধিমানের কাজ হল, নেক আমল করতে করতে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে করতে জীবন যাপন করা এবং আখেরাতের সফলতার জন্য প্রস্তুতি গ্রহণ করা।

দুনিয়ার জীবনেও সফলতা আসে একমাত্র দীন মানার মাধ্যমে। অন্যকোন মাধ্যমে সফলতা আসে না। পৃথিবীতে মানুষ আগমনের পদ্ধতি হল, মায়ের গর্ভ। মানুষ তার মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করে। তেমনিভাবে আমার আপনার জীবনে সফলতা আসার জন্যও একমাত্র পথ ও পদ্ধতি হল দীন।

পানি ছাড়া যেমন কোনো প্রাণীর জীবন চলে না। তেমনি ভাবে দীন ছাড়াও মানুষের জীবন চলতে পারে না। দীন মানার দ্বারা যে জীবন পরিচালিত হবে তাকে বলে পবিত্র জীবন। কুরআনের ভাষায় যাকে বলে হায়াতে তাইয়েবা। আখেরাতের সফলতাই হলো প্রকৃত সফলতা। যেমন কুরআনে আছে, ‘তাদের জন্য রয়েছে মহা সফলতা’।

যেমন আমরা গরু কিনি দুধ খাওয়ার জন্য। দুধ ছাড়া গরু থেকে অন্যকোন কিছু পাওয়া আমাদের উদ্দেশ্য থাকে না। তবুও গরুর সাথে আমরা গোবর পেয়ে যাই। কিন্তু কেউ কোন দিন গোবর কেনার নিয়ত করে না। তেমনি ভাবে আমি আর আপনি যখন দীন মানবো, দীনের ওপরে নিজেকে পরিচালিত করব, দুনিয়ার সমস্ত কাজের ক্ষেত্রেও দীনকে প্রাধান্য দিব, তখন দুনিয়ার বিভিন্ন আসবাবও আমাদের এমà¦