বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ভাষা সৈনিক আহমেদ আলী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫২ এর ভাষা সৈনিক, ৭১ এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আহমেদ আলী (৯৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন

রাজধানীর অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টা ৪৭ মিনিটে বর্ষিয়ান এই রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

স্বাধীনতা উত্তর কুমিল্লা জেলার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম জানাজার নামাজ তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে আজ অনুষ্ঠিত হবে। পরে আছরের পর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লা নগরীর শাসনগাছা কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় যেসব তরুন রাজনৈতিক কর্মীরা সে সময় উপস্থিত ছিলেন তাদের মধ্যে অ্যাডভোকেট আহমেদ আলী ছিলেন অন্যতম।

৫২ থেকে ৭১ পর্যন্ত স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা উত্তর স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলনে সম্পৃক্ত এই প্রবীণ রাজনীতিবিদ ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন।

এছাড়া, কুমিল্লা আওয়ামী লীগের প্রথম প্রশাসক আহমেদ আলী বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি ১৯৫৩ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। স্বাধীনতার পর সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ