রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজেপি মুসলিমদের ভারতীয় নাগরিক মনে করে না: মাওলানা আজমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ক্ষমতাসীন দল বিজেপির কড়া সমালোচনা করলেন দেশটির অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট-এর (এআইইউডিএফ) প্রধান, লোকসভা সংসদ সদস্য মাওলানা বদরুদ্দিন আজমল। তার বক্তব্য, বিজেপি শাসনে ভারতের মুসলিমদের নিশানা করা হচ্ছে।

মাওলানা আজমল বলেন, বিজেপি মুসলিমদের ভারতীয় নাগরিক মনে করে না। মুসলিমদের মানুষ বলেও গণ্য করা হয় না, তারা মুসলিমদের কীটপতঙ্গ মনে করে।

ভারতের উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে মুসলিমদের উপর অত্যাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এআইইউডিএফ-এর প্রধান।

তার অভিযোগ, মুসলিমদের ওপর অত্যাচারের জন্য পুলিশকেও নির্দেশ দেয়া রয়েছে। সাম্প্রতিক সময়ে মুসলিম নির্যাতনের ঘটনা সামনে এলেও, কোনও তদন্ত হয়নি। উল্টো নির্যাতনকারীদের প্রশংসা জুটেছে। বিজেপি নেতাদের এমন কিছু ভিডিও ভাইরালও হয়েছে।

‘ক্ষমতা আজ আপনাদের হাতে রয়েছে। আগামীকাল যে কারও হাতে চলে যেতে পারে। তাই বলছি, ভালোভাবে দেশ চালান’,বলেন বদরুদ্দিন।

সেই সঙ্গে আজমল বদরুদ্দিন বলেন, বিজেপি যে পদ্ধতিতে কাজ করছে, তাতে তারা নিজেরাই খুব শিগগির ফাঁদে পড়বে। ইতোমধ্যেই বিশ্বজুড়ে নিন্দিত হতে শুরু করেছে।-এই সময়

-এএ