বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

জামিয়া ইমদাদিয়ার মুহতামিম হলেন মাওলানা শাব্বির আহমাদ রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহতমিম (প্রিন্সিপাল)) ও ঐতিহাসিক শহীদি মসজিদের মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পেলেন মাওলানা শাব্বির আহমাদ রশিদ।

আজ  ৪ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ায় প্রতিষ্ঠানটির মজলিসে শুরা কমিটির সদস্যদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কিশোরগঞ্জের ঐতিহাসিক আল জামিয়াতুল এমদাদিয়ার প্রিন্সিপাল ও শহীদি মসজিদের খতিব ছিলেন সদ্য প্রয়াত আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.।

নতুন নিয়োগ প্রাপ্ত মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক এ শিক্ষা প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিমের (ভাইস প্রিন্সিপাল) দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ-এর ভাই ও আল্লামা আতাহার আলী রহ.-এর সন্তান।

এছাড়াও কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের খতিবের দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস শুয়াইব বিন আব্দুর রউফ। পেশ ইমামের দায়িত্ব পেয়েছেন আল্লামা আনোয়ার শাহ রহ.-এর ছেলে মাওলানা আঞ্জার শাহ তানিম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ