আশিক আশরাফ ।।
আজকের গল্পটা একান্তই আমার। না, খানিকটা একজন বিস্ময়কর মনীষীকে নিয়েও। মিলিয়ে মিশিয়ে বলি গল্পটা? মনটা খুব খারাপ। খুব। মনটা পড়ে আছে ভেজা নেকড়ার মতো। মাঘ মাসের ১৫ তারিখ আমার জীবনে দেখা পৃথিবীর শ্রেষ্ট মানুষটি ঘুমিয়ে গেলেন। আমার স্বপ্নপুরুষের নাম আনোয়ার শাহ। এই নামেই ডাকতেন বিংশ শতাব্দীর কিংবদন্তী মুজাহিদে মিল্লাত মাওলানা আতহার আলী রহ. তাঁর আদরের সন্তানকে।
সন্তানের জনপ্রিয়তার কথা তিনিও জেনে গিয়েছিলেন। এখন সেটা সবাই জানে। কিন্তু বেঁচে থাকতে ভালো করে জানতে পারেনি। আমি বিশেষ কেউ নই তার জন্যে। কিন্তু সে আমার জন্যে বিশেষ ছিল। তাঁর প্রতি আমার মতো মোহগ্রস্ত মন আল্লাহপাক অবশ্যই সবার মধ্যে দেননি। আল্লাহর কাছ থেকে সে উপহার আমিই পেয়েছি।
আমি এই মানুষটার খুব গভীরে প্রবেশ করেছিলাম। সেই ভাগ্য আমার হয়েছিল। কিন্তু ঢুকে আর বেরোনোর রাস্তা পাইনি। এখন তিনি বের হওয়ার একমাত্র দরজার চাবি নিয়ে ইহজগত ছেড়ে চলে গেছেন। আমি এখন তাঁকে কোথায় খুঁজে বের করবো?!
আনোয়ার শাহ সাব হুজুরের দীর্ঘ সংস্পর্শ এটা আমার পক্ষে দুর্লভ সুযোগ ছিল। আমি বরাবরের মতোই আল্লাহর দেওয়া আমার এই জীবনের কাছে কৃতজ্ঞ। এতো বড় কাজটা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একা একা এই সৌভাগ্য বহন করা খুব কষ্ট।
তবে আমার বরাবরই মনে হয়েছে যে, মানুষটা খুব দুঃখী ছিলেন। সেই ১৯৭১ থেকে লড়াই করে করে তিনি খানিকটা বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন কি-না। অপরিণত বয়সে পিতাকে জেল থেকে মুক্তির জন্যে আইন আদালত করেছিলেন। বিধ্বস্ত মানুষটা শেষ জীবনে একলা হয়ে যাবেন, এটা আমি বুঝতে পেরেছিলাম। আমি তার কাছে গিয়েছি। আর এটাই আমার জীবনের আশ্চর্য অর্জন! আশ্চর্য প্রাপ্তি!!
তাঁর অন্তরদৃষ্টি ছিল খুব প্রখর। যে শক্তি-ই আমাকে ধরে রাখতে সাহায্য করেছিল। আমার মাথার উপর থেকে কি যেন একটা ছায়া সরে গেল। আমি বুঝতেই পারছিলাম না অনেক্ষণ। আমার কে ছিলেন তিনি? যে এতো হাহাকার বোধ হচ্ছে! অমিতো তার কেউ ছিলাম না! কোনদিন না! তিনি আমার নিত্যদিনের কোনো মানুষও ছিলেন না। নাকি ছিলেন?
সাক্ষাৎপ্রত্যাশি ঘরের বারান্দায় যার সঙ্গে স্মৃতি, শুধু এই কারণেই কি আপন তিনি? তিনি আমার এতোটাই গভীরে অবস্থান করছেন যে, আমি যতোদিন বেঁচে থাকবো; সুযোগ পেলেই পৃথিবীকে à¦