তানভীর সিরাজ।।
আমার শায়খ মুফতি গোলাম কাদের (সাতকানিয়া হুজুর) হলেন মুফতিয়ে আযম মুফতি ফয়জুল্লাহ রহ. এর হাতেগড়া ছাত্রের মধ্যে প্রথম সারির ছাত্র। শায়খের ব্যাপারে মুফতি ফয়জুল্লাহ রহ. বলতেন, আমি তাকে যেই আমল তালিম দিই সে তা যথাযথভাবে আদায়ের চেষ্টা করে এবং আমলও করে।
তিনি দীর্ঘ ৩৪ বছর নামমাত্র হাদিয়া নিয়ে মুফতি আযম রহ. এর মাদরাসা মেখলে খেদমত করেছেন। তবে বর্তমানে তিনি ষোলশহর মেয়রগলি বায়তুল সালাম মাদরাসা চট্টগ্রামে শেষ সময়গুলো অতিবাহিত করছেন দীর্ঘ একযুগ যাবৎ, যার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছেন তাঁর সুযোগ্য সন্তান মাওলানা হাফিজ ফোরকান। শায়খ আছেন সবার মুরব্বি দরদে দীল রাহবার হিসেবে। আমি অধমও সেই বাগানের ঘ্রাণহীন একটি ফুল।
শায়খের ১২ টি নসীহত পাঠকদের সামনে পেশ করলাম।
১. আমি ওয়াদা করছি যে, বাকি জীবন আল্লাহ পাকের মোবারক দীনমতো চলবো। ইনশাআল্লাহ, নিজের মনমতো চলবো না। কেননা উভয় জাহারের কামিয়ামি আর সফলতা আল্লাহ পাকের দীনের মধ্যেই নিহিত। কারণ আল্লাহ তায়ালার মোবারক দীন ছাড়া সফলতা দুনিয়াতে যেমন নাই তেমনি আখেরাতেও নাই।
২. ইনশাআল্লাহ, জনাবে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তরিকা মতে ইখলাসের সাথে আমল করতে থাকা এবং সুন্নতের খেলাফ কোনো কাজ না করা।
হযরত আলী রা. বলেছেন, 'সবচে' উত্তম আমল হলো, যা আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ তায়ালা তখনই আমল কবুল করেন যখন ঈমান, ইখলাস আর সুন্নত অনুযায়ী আমলটি হয়ে থাকে।
৩. ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামায গুরুত্বসহকারে তাকবিরে উলার সহিত আজীবন আদায় করতে থাকবো। নামাযের মধ্যে কোনো প্রকার অবহেলা ও অলসতা করবো না। প্রত্যেক দিন বেশি থেকে বেশি কুরআন শরিফ তেলাওয়াত করবো এবং মাসনুন দোয়াসমূহ শিখে শিখে যথাস্থানে পড়ে আমল করতে থাকবো।
৪. আসাতেযায়ে কেরাম, মা-বাবা আর মুরব্বিদের খেদমত করতে থাকবো। তাঁদের কথাগুলো মেনে চলবো যদি শরিয়তসম্মত হয়। গোনাহের কাজে কারও আনুগত্য করা যাবে না, আর কারো সাথে বিয়াদবিও করা যাবে না।
৫. কাউকে কষ্ট দিবো না। কোনো মানুষের সমালোচনা করবো না। কারো প্রতি হাসাদ, ইনাদ, আদাওয়াত দিলে রাখবো না। কোনো গোনাহের কাজ করবো না, গোনাহের কথা শুনবো না এবং গোনাহের কথা বলà