আশিকুল ইসলাম খান।।
প্রতিটি জাতির রয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে জাতি ও সমাজের আয়না। এ আয়নায় হুবহু অবলোকন করা যায় কোনো নির্দিষ্ট সংস্কৃতির অনুসারীদের জীবনচিত্র, জীবনবোধের নমুনা। সংস্কৃতি জানিয়ে দেয় তার অনুসারীরা কতটুকু সভ্য , ভদ্র ও সলজ্জ। সভ্য জাতির জীবনযাত্রা নির্বাহের পদ্ধতি ফুটে উঠে তাদের সংস্কৃতিতে। শিল্প , বিজ্ঞান , দর্শন , ধর্ম ও বিবিধ বিদ্যায় একটি জাতি কতটুকু উন্নতি সাধন করেছে ,তাও দেখা যায় সংস্কৃতির আয়নায়।
বাংলাদেশের স্থানীয় সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ হচ্ছে মেলা। বিভিন্ন উপলক্ষে এ দেশের গ্রামে-গঞ্জে মেলার আয়োজন হয়। একজন মুসলিম ইসলামের দিক বিবেচনা না করে মেলা বা অন্য কিছুতে অন্ধের ন্যায় কারো অনুসরণ করতে পারে না। বরং প্রতিটি মুসলমানের উচিত হলো ইসলামের ছাঁকুনিতে ছেঁকে কোনো কিছু গ্রহণ বা বর্জন করবে।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে , স্থানীয় সংস্কৃতি চর্চার নামে অনেক মুসলমান শরিয়ত নিষিদ্ধ কিছু মেলার সাথে নিজেদের জড়িয়ে ফেলেছে। অথচ একটিবারের জন্যও ভেবে দেখছে না যে , ইসলাম আমাকে এ কাজের অনুমতি দেয় কিনা ?
ইসলামের দৃষ্টিতে মেলা: সাধারণ দৃষ্টিকোণ থেকে মেলার সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই । কারণ মেলার মূল উদ্দেশ্য হলো ক্রয়-বিক্রয় ও প্রদর্শনী। আর ইসলাম হালাল মালের ক্রয়-বিক্রয়কে শুধু বৈধ বলে নাই। বরং ক্রয়-বিক্রয়ের প্রতি উৎসাহিত করেছে।
কুআন কারীমে উল্লেখ রয়েছে আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ( সূরা , বাকারা , আয়াত নং ২৭৫) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীর হাশর হবে নবীগণ , সিদ্দিকগণ ও শহীদগণের সাথে। ( তিরমিজী শরীফ , হাদিস নং ১২০৯)
অবশ্য উল্লেখিত মূলনীতির আলোকে সকল মেলাকে বৈধ বলা যাবে না। বরং মেলার চরিত্র-প্রকৃতির ভিন্নতার কারণে হুকুমও ভিন্ন হবে। অধুনা আলোচিত গ্রহণযোগ্য একটি মেলা হলো: ‘অমর একুশে বইমেলা’ তবে আমাদের বাংলাদেশে বর্তমানে দুই ধরনের বইমেলার আয়োজন করা হয়ে থাকে।
(১) ইসলামী বইমেলা। যা শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় , ফেরাকে বাতেলার প্রতিরোধে, অপ্রতিরোদ্ধ প্রাচীর বিনির্মাণে, পথ হারা উম্মাহর সঠিক পথ প্রদর্শন এবং একঝাক যোগ্য কলম সৈনিক গড়ে তোলার লক্ষে তাদের হাতে কম দামে বই পৌছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন লাইব্রেরীর পক্ষ থেকে আয়োজন করা হয়।
যেমন ঢাকার মধ্যবাড্ডায় মাকতাবাতুল আজহারের বইমেলা , বাংলাবাজার ইসলামী টাওয়ারের বইমেলà