আওয়ার ইসলাম: ইসলামি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া সাইটে এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন দিরিলিস আরতুগ্রুল দেখ জায়েজ আছে কি না। তিনি লিখেন, মিডিয়া বিপ্লবের এ যুগে ক্রমশই বাড়ছে নাটক সিনেমা আসক্তি। তাই নাটক সিনেমা আসক্ত এ প্রজন্মের জন্য তুরস্কে সরকারী পৃষ্ঠপোষকতায় ইসলামি ইতিহাস নির্ভর দিরিলিস আরতুগ্রুল নামে একটি টিভি সিরিয়াল নির্মাণ করা হয়েছে।
২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৯ এর মে পর্যন্ত তুরস্কের সরকারী টেলিভিশন 'টি আর টি ওযার্ল্ড'এ ধারাবাহিকভাবে সম্প্রচারিত হয়। ১৫০ ভলিউমের এ ধারাবাহিকটির প্রতিটি পর্বের দৈর্ঘ ছিল প্রায় দুঘণ্টা করে।
ইতোমধ্যে বিশ্বব্যাপী সাড়া জাগানো এ সিরিজটির প্রতি বিশেষভাবে ঝুকতে দেখা গেছে মুসলিম তরুণদের। সাধারণের পাশাপাশি সেলিব্রেটিরাও এ সিরিয়ালে আসক্ত। বিশ্বব্যাপী উসমানী খেলাফতের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দিতেই মূলত তুর্কি সরকার এ সিরিয়াল নির্মাণের উদ্যোগ নেয় বলে জানা গেছে।
সিরিয়ালে দর্শকের মনে রঙ ছড়াতে প্রেম ভালবাসার চিত্রনাট্য ছাড়াও বেগানা মেয়েদেরও দেখানো হয়েছে। অপর দিকে প্রায় প্রতিটি ভলিউমে দোয়া, নামাজসহ ইসলামি বিভিন্ন সংস্কৃতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ছাড়াও তুরস্কের বিভিন্ন সরকারী কর্মকর্তা রয়েছেন এর পৃষ্ঠপোষকতায়।
আলহামদুলিল্লাহ আমি এখনো এর কোন অংশ দেখিনি। বর্তমানে এর প্রতি মানুষের মাত্রাতিরিক্ত আসক্তি দেখে ইউটিউব ঘেটে ও মানুষের মুখে শুনে এব্যাপারে শরয়ী বিধান জানতে চাই। যেভাবে চারদিক অশ্লীল নাটক সিনেমার ছড়াছড়ি তার প্রেক্ষিতে শরিয়তে এমন সিরিয়াল বানানো ও দেখার হুকুম কী রেখেছ?
মদের পরিবর্তে যেভাবে অন্যান্য পানীয় পান করা জায়েজ অশ্লীলতায় ভরপুর অন্যান্য ফিল্মের বিপরীতে এ সিরিয়াল বৈধতা পাওয়ার কোন সুরত আছে কি?
দারুল উলুম দেওবন্দ এর উত্তরে জানান, নাটক অথবা ফিল্ম যাই বলিনা কেন তাতে ভিডিওগ্রাফী, নাচ-গান ও বেগানা নারীদের উপস্থিতি বিদ্যমান। যার সবই শরিয়তের দৃষ্টিতে অবৈধ।
ছবি নির্মাণকারীদের ব্যাপারে হাদিসের স্পষ্ট ভাষ্য: ছবি নির্মাতাদের কেয়ামতের দিন প্রচণ্ড শাস্তি দেয়া হবে। এবং সে যা তৈà¦