সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মুসলমানরাই আবিষ্কার করেছিলেন আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রহমান হোসাইনী।।

কলম্বাসকে বর্তমান যুগের জ্ঞানপাপীরা আমেরিকা আবিষ্কারের জনক বলে অভিহিত করেন।অথচ ঐতিহাসিক সত্য হলো কলম্বাসের প্রায় ৫০০ বছর পূর্বেই মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে। এ সত্যটি ইতিহাস চোরেরা চাপা দিয়ে রেখেছিলো। আর ক্রেডিট দিয়ে যাচ্ছিলো কলম্বাসকে।

ইতিহাস চাপা দিলেই সত্য গোপন করা যায় না। হয়ত একথা তারা বেমালুম ভুলেই গিয়েছিলো। জ্ঞান-বিজ্ঞানের উন্নতি হয়েছে।মানুষ ইতিহাস জানতে শুরু করেছে। সত্যের বিকাশে আত্মনিয়োগ করেছে। এতে করে ক্রমান্বয়ে ইতিহাস চোরদের সব গোমর ফাঁস হয়ে যায়। ধরা পড়ে ইতিহাসের কষ্টিপাথরে মুসলিমরাই আমেরিকা আবিষ্কারের জনক।

যদিও ইতিহাস চোর এবং তাদের দোসররা এসত্য স্বীকার করতে নারাজ। আর তারা স্বীকার না করলেও কোনো অসুবিধা নেই।কারণ তাদের স্বীকার করা , না করায় কিছু যায় আসে না।সত্য সবসময় সত্যই হয়ে থাকে। আর মিথ্যা সবসময় মিথ্যাই হয়ে থাকে।মিথ্যা দিয়ে সত্য কখনো ঢাকা যায় না। সত্য কোনো এক সময় প্রকাশ পেয়েই যায়।

এখন কিছু তথ্য উপস্থাপন করবো, যেগুলো একথা প্রমাণ করে যে , কলম্বাসের প্রায় ৫০০ বছর আগে থেকে মুসলিমরা আমেরিকায় আসা-যাওয়া করে আসছে।

১) আবু রায়হান মুহাম্মদ আল বেরুনি (৯৭০-১০৪৮) ১১ শতকের শুরুতে প্রথম আমেরিকা আবিষ্কার করেন।প্রফেসর ম্যাপাও তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে অভিহিত করেছেন।আমেরিকার বিখ্যাত ঐতিহাসিক S.Frederick starr আল বেরুনিকে আমেরিকা আবিষ্কারের জনক বলে অভিহিত করেছেন।তার বিখ্যাত History today এর ৬৩ নম্বর ভলিউমে So.Who Did Discover America একটি বিখ্যাত রচনা। এতে তিনি লেখেন
Abu Raihan. an islamic scholar from central Asia, May have discovered the new world centuries before columbus without leaving his study.

২০১৪ সালের ১০ জানুয়ারি The Express Trivune World পত্রিকায় New Research : Al Biruni May Have Discovered America নামে প্রতিবেদন প্রকাশ করে।এতে বলা হয়
Letest research shows that central Asian Muslim scholar Abu Raihan Al Biruni discovered the Americas hundreds of years prior to christopher columbus the spanish explorer who has always been crideted with the discovery.

বিখ্যাত পত্রিকা World Bulletin এর ২০১৪ সালের ৪ জানুয়ারি সোমবার সংখ্যায় Muslim scholar discovered America 500 years before columbus শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

বিশ্ব বিখ্যাত এ পত্রিকার অর্থ তোলে ধরছি : ' আমেরিকার আবিষ্কার কলম্বাস নন, একজন মুসলিম মনীষী।মার্কিন ইতিহাসবিদ ফ্রেডরিক স্টার তার 'হিস্ট্রি টু ডে' নামক নিবন্ধে এমন দাবি করেছেন।সারা দুনিয়ার মানুষ এতোদিন স্প্যানিশ নাবিক কলম্বাসকে আমেরিকার আবিষ্কারক হিসেবে জেনে এসেছেন।তবে ফ্রেডরিক আমাদের জানাচ্ছেন, আমেরিকার আবিষ্কা