বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

সাক্ষাৎকারে যা বললেন জমিয়তে উলামা মণিপুরের আমীর মাওলানা সাইয়েদ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা সাইয়েদ আহমদ ভারতের মণিপুর রাজ্যের একজন মণিপুরি মুসলমান আলেম। মণিপুরি মুসলমানদের মধ্যে যে কজন আলেমের বিশ্বময় পরিচিতি ঘটেছে, শায়খ মাওলানা সাইয়েদ আহমদ তাদের মধ্যে অন্যতম। জমিয়তে উলামা হিন্দ মণিপুরের সভাপতি এবং মণিপুরের রাজধানী ইম্ফলের প্রশাসনিক কেন্দ্রে অবস্থিত বাবুপাড়া জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশে মণিপুরি মুসলিম। আজ থেকে প্রায় ২০০ বছরে আগে ১৮১৯ সালে রাজা মার্জিং সিংহের শাসনামলে আগ্রাসী বার্মিজ সৈন্য কর্তৃক সাত বছরব্যাপী মণিপুর দখল করে রাখে। তখন আত্মরক্ষার তাগিদে মণিপুরিরা স্বদেশভূমি ত্যাগ করে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসে ইংরেজদের আশ্রয় গ্রহণ করে। এদেশে মণিপুরি মুসলমান (পাঙাল) দের অবস্থা দেখতে জমিয়তে উলামা হিন্দের মণিপুরের আমীর ও ভারতে মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের বাবুপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইয়েদ আহমদ সম্প্রতি এদেশে এসেছিলেন৷ তার সঙ্গে কথা বলেছেন রফিকুল ইসলাম জসিম


আওয়ার ইসলাম: আপনার জন্ম, বেড়ে উঠা ও পড়াশোনা কোথায়?

মাওলানা সাইয়েদ : - আমার জন্ম ভারতের মণিপুর রাজ্যের থাওবাল জেলার য়াইরিপাক সিংঙ্গা গ্রামে৷ আমার নানা মাওলানা মঈন উদ্দিন সাহেবের কাছ থেকে প্রথম আল কোরআন শিক্ষা লাভ করি।
এরপর আমার নিজ গ্রামের উচ্চ বিদ্যালয় শেরে ইসলামি শিক্ষা অর্জনের জন্য আসামের টিপুরাগড়ে যায়। সেখানে ৩ বছরে আলিম কোর্স সম্পন্ন করি। এর ফলে উত্তর প্রদেশের সাহরানপুর জেলার দেউবন্দে অবস্থিত বিশ্ববিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দে পড়ার সুযোগ লাভ করি। সেখান পড়াশুনার পর দিল্লির মাদ্রাসা জামীয়াতে এসে হাদিস (শিয়াসিত্তা) সম্পন্ন করি৷ তারপর মনিপুরে ফিরে এসে জেনারেল এডুকেশনে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করি, অত:পর এইচএসসি পাস করে লিংল কলেজ থেকে ডিগ্রি অর্জন করি৷

আওয়ার ইসলাম: বর্তমান মণিপুরে মণিপুরি মুসলিম (পাঙাল)দের সংখ্যা কত? এবং তাদের দীনি পরস্থিতি কেমন ?

মাওলানা সাইয়েদ : বর্তমানে সত্য-মণিপুর রাজ্যের মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ। তাদের মধ্যে প্রায় ১৭ লাখ মীতৈ, অন্যান্য নৃগোষ্ঠী ১৫ লাখ এবং মণি