শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

‘ইসলামী ব্যাংকিং বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর যৌথ উদ্যোগে ‘শরীয়াহ কন্ট্রাক্টস ফর ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টস অব ব্যাংকস’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিআইবিএম মিলনায়তনে তিন দিনব্যাপী কর্মশালাটি শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ এবং বিআইবিএম-এর প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. শাহ্ মুহা. আহসান হাবীব।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের প্রশাসন বিভাগের ইনচার্জ জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম ও বিআইবিএম-এর সহকারী অধ্যাপক তাহমিনা রহমান। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন বিআইবিএম-এর ফ্যাকাল্টি মেম্বার ড. মুহা. মহব্বত হোসেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আরো ফলপ্রসূ করার লক্ষ্যে ২০২০ সালে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সাথে যৌথ উদ্যোগে বেশ কিছু প্রশিক্ষণ কোর্স এবং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের উদ্যোগ নেয়া হয়। ওই প্রশিক্ষণ কোর্স এবং প্রশিক্ষণ কর্মশালা অংশ এটি। প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ব্যাংকসহ ১৯টি ব্যাংক থেকে ৪৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ