শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

ব্যাংক ঋণের ৯% সুদহার কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বাইরে রেখে ব্যাংক ঋণের সুদহার নয় শতাংশ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আবু তাহের মুহা. সাইফুর রহমান ও বিচারপতি মুহা. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টে রিট দায়ের করেন।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, ঋণের সুদহার ৯ শতাংশ করায় এর সুবিধা পাচ্ছেন ২ লাখ ব্যবসায়ী। এদেরকে সুবিধা দিতে গিয়ে আমানতকারীদের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে। এই আমানতকারীদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ কোটি মানুষ জড়িত। কারণ আমানতকারীদের সুদহার ৬ শতাংশের কথা বলা হচ্ছে। বিভিন্ন খরচ বাদ দিয়ে সেটা হয়ত ৪ বা ৫ শতাংশে গিয়ে দাঁড়াবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কি সিদ্ধান্ত সেটা জানা দরকার। কারণ ব্যাংকের অর্থ লুটপাট হলে শেষ পর্যন্ত আমানতকারীরাই ক্ষতিগ্রস্থ হোন। আদালত আমাদের বক্তব্য গ্রহণ করে রুল জারি করেছে। রুলের শুনানিতে আদালত কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য শুনবেন।

তিনি বলেন, সুদহার নির্ধারণ করে যে সার্কুলার জারি করা হয়েছে তাতে শুধু ব্যাংকিং খাতকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো এর বাইরে রয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত বৈষম্যমূলক।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে ঋণের সুদহার নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করে। যা সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের পহেলা এপ্রিল থেকে নির্ধারিত ৯ শতাংশ সুদ হারে ঋণ বিতরণ শুরু হবে। ওই সার্কুলাররের বৈধতা চ্যালেঞ্জ করে মাহফুজুর রহমান নামের আইনের একজন শিক্ষার্থী রোববার হাইকোর্টে এ রিট করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ