শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

মুজিববর্ষে ভারতের জনগণকে সম্মান জানানো আমাদের দায়িত্ব: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুজিববর্ষে ভারতের জনগণকে সম্মান ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (৩ মার্চ) রংপুর-লালমনিরহাটে ৫ দিনের সফরের প্রথম দিনে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। যে যত কথাই বলুক, আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। তার ডাকে আন্দোলন হয়েছিলো। আর এই আন্দোলনের ফলশ্রুতিতে পরবর্তীতে স্বাধীনতার সংগ্রাম হয়েছে। স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ভারত সেখানে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিল।

সম্প্রতি ভারতের সহিংসতা নিয়ে জিএম কাদের বলেন, ‘ভারতের এই দাঙ্গা, ভারত সরকারও পছন্দ করছে না এবং তারা ব্যবস্থা নিচ্ছেন। আমরা আশা করবো যে, এই ধরনের কাজ যারা করে তাদের বিরুদ্ধে ভারতীয় সরকার ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন। এটা আর ভবিষ্যতে হবে না এটা আমাদের প্রত্যাশা।

তিনি আরো বলেন, ‘তাদের (ভারত) দেশের বিষয়, ভিতরের বিষয়, সেখানে তাদের নিজস্ব যেগুলো সমস্যা তারা সমাধান করার চেষ্টা করছে। তার সাথে আমাদের কোনো সংযোগ নেই। আমাদের এটার মধ্যে জড়িত হওয়ার ও কোনো সুযোগ নেই। সেই হিসেবে ওনাকে (মোদি) আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে সম্মত হয়েছেন।

জিএম কাদের বলেন, ভারত আমাদের একটা বৃহৎ বন্ধু প্রতিম দেশ। আমাদের ইতিহাস, সংস্কৃতি অনেক ক্ষেত্রে আমাদের মিল আছে। ভারতের মতো বড়ো শক্তিশালী অর্থনীতি দেশের সাথে আমাদের সম্পর্ক যতই ভালো হয়, ততই বাংলাদেশের জন্য মঙ্গল। এধরণের সফরগুলি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে। অনিষ্পত্তিকৃত সমস্যাগুলো নিষ্পত্তি করবে। সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ