শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

মোদিকে রুখে দিবে বাংলাদেশের জনতা: বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না। সম্প্রতি দিল্লীতে বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির হিন্দুরা মুসলিমদের উপর নারকীয় হত্যাজজ্ঞ চালিয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ইন্দনে পরিকল্পিতভাবে মুসলমানদের ঘরবাড়ি-ইজ্জত আব্রুর উপর আঘাাত করেছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রন জানানো মানে বাংলাদেশের ৯২% মুসলমানের অন্তরে আঘাত করা। তাই যেকোন মূল্যে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাাম্প্রদায়িক মোদিকে রুখে দেবে বাংলার তৌহিদী জনতা।

আজ মঙ্গলবার বাাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুফতি জাকির বিল্লাহ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, ভারতীয় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চর্তুমুখী পদক্ষেপ গ্রহন করেছে বর্তমান উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকার। তারই অংশ হিসেবে সম্প্রতি দিল্লীতে মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে ক্ষমতাসীন বিজেপি। সিএএ বিরুধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে ভারতীয় পুলিশ।

আগুন দিয়ে ধ্বংস করেছে মসজিদের মত মুসলিম স্থাপনাগুলো। মুসলিমদের ঘরবাড়ি টার্গেট করে গুজরাট স্টাইলে গুপ্ত হত্যা চালিয়েছে। মুসলমানের প্রকাশ্য শত্রু মোদিকে তাই বাংলাদেশে বরদাশত করা হবে না।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকার জনগণের জন্য; সরকারের জন্য জনগণ নয়। সময় থাকতে তাড়াতাড়ি মোদির আমন্ত্রণ বাতিল করুন। নয়তো বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ফলে দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ