বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবীরের জামাতে মোবাইল বেজে উঠলে যা করব?  দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিম সাঈদুর রহমান আজমি আর নেই বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমার সময় বাড়ল নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বায়তুল মোকাররমের খতিব হননি শায়খ আহমাদুল্লাহ

পিরোজপুরের জজের ব্যবহার ছিল অশালীন ও রূঢ়: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জজকে বদলি করে পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে জামিন দেয়ায় আইনের শাসনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জেলা ও দায়রা জজ মুহা. আব্দুল মান্নান অত্যন্ত অশালীন ও রূঢ় ব্যবহার করায় তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তখন আদালতের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এ অবস্থাকে প্রশমিত করতেই কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে জামিন দেয়া হয়েছে। এতে আইনের শাসনের কোনো ব্যত্যয় ঘটেনি।

বিচারকের অশালীন ব্যবহার করা সমীচীন হয়নি উল্লেখ করে তিনি বলেন, কারো জামিন দেয়া, না দেয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। কিন্তু কোনো বিচারকের ব্যবহারের কারণে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে আইনের শাসন রক্ষা করা সম্ভব হচ্ছে কি না, সেটা প্রশ্নবিদ্ধ হয়। তাই এমন ব্যবস্থা নিতে হয়েছে।

তবে পুরো ঘটনার তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, যতটুকু তথ্যাদি হাতে এসেছে তাতে এটা প্রমাণ হয়েছে যে, আদালতে বিচারক যে ব্যবহার করেছেন তা উচিত হয়নি। তাই উদ্ভূত পরিস্থিতিতে ব্যবস্থা নিতে হয়েছে। এখানে কে সরকারি দল আর কে বিরোধী দল তা বিবেচনা করা হয়নি।

তদন্ত না করেই বিচারককে দোষী বানিয়ে বদলি করা হলো কেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ