শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদে সাভারে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মুসলমানদের নির্যাতন, হত্যা ও মসজিদে আগুন এবং মুজিববর্ষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুসল্লিরা।

আজ শুক্রবার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় জুমার নামাজ শেষে এ বিক্ষোভ করে তারা।

এ সময় মুসল্লিরা ভারতে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন, হত্যা ও মসিজদে আগুন দেওয়ার প্রতিবাদে নানা শ্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মোদীকে না আনার আহ্বান জানান তারা।

এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, দিল্লিতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিরা সড়কে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে ১০ মিনিট অবস্থান শেষে চলে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ