শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীর হাত ভাঙলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাম ফারুক (৫০) নামের এক ব্যবসায়ীর হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৬ মার্চ (শুক্রবার) ফজরের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, আহত গোলাম ফারুক (৫০)-এর বাড়ি পাংশা পৌরসভা পারনায়নপুর গ্রামে।

আহতের ভাতিজা সৈয়দ হাসিব জানান, গত পরশু (শুক্রবার) ভোরে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের কাছাকাছি আসতেই মুখবাধা একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই মারধরের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ