শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

শিশু সায়মা ধর্ষণ-হত্যায় আসামি হারুনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ওয়ারীতে সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে দায়ের করা মামলায় একমাত্র আসামি হারুন অর রশিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হারুন অর রশিদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সায়মার মা সানজিদা আক্তার ও বাবা আব্দুস সালাম। তারা সরকারের কাছে দাবি জানান, এ রায় যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

গত বছরের ৫ জুলাই সন্ধ্যার পর নিখোঁজ হয় সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সায়মা। এরপর খোঁজাখুঁজি শুরু হলে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি নবনির্মিত ভবনের নবম তলার খালি ফ্ল্যাটের ভেতর সায়মাকে গলায় রশি বাঁধা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে সায়মার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় গত ৬ জুলাই রাজধানীর ওয়ারী থানায় হারুন অর রশিদকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন সায়মার বাবা আব্দুস সালাম। এর পরদিন ৭ জুলাই কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পরে গত ৫ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে হারুনকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মুহা. আরজুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ