আওয়ার ইসলাম: দুনিয়া ও আখেরাতে নিজের মনখুশি ও চিত্তসুখ লাভের একটি উপায় অপরের মুখে হাসি ফোটানো বা অন্যের মনে খুশির সঞ্চার করা। মানুষ যত বদান্যতা প্রদর্শন করে, তার সুখ ও আনন্দও তত বাড়ে। সে যেমন কর্ম করে, তেমন ফলই বয়ে আনে। উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী।
মুজাম তাবারানিতে হাসান সনদে বর্ণিত হয়েছে- রাসুলুল্লাহ সা. বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে তাকে খুশি করার জন্য তার পছন্দের কিছু নিয়ে সাক্ষাৎ করে, কেয়ামতের দিন আল্লাহ তাকে খুশি করবেন।’ অতএব অন্যের মনে আনন্দ সঞ্চার করা একটি মর্যাদাপূর্ণ এবং আল্লাহর অতিপ্রিয় আমল। এটি আল্লাহর দয়া, ক্ষমা ও জান্নাত লাভের মাধ্যম।
ইবনে ওমর রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি সা. এর কাছে এসে জিজ্ঞেস করল, আল্লাহর কাছে কোন লোক অধিক প্রিয়? কোন আমল আল্লাহর বেশি পছন্দের? রাসুলুল্লাহ সা. বললেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি, যে অধিক পরোপকারী। আর আল্লাহর অধিক প্রিয় আমল হলো, কোনো মুসলিমের মনে খুশি প্রবেশ করানো, তার কোনো বিপদ দূর করা, তার কোনো ঋণ পরিশোধ করা অথবা তার ক্ষুধা দূর করা। আর অন্য ভাইয়ের প্রয়োজনে হেঁটে যাওয়া আমার কাছে এই মসজিদে (নববিতে) এক মাস ইতিকাফ করার চেয়ে উত্তম।’ (তাবারানি, হাসান সনদে)।
মানুষের মুখে হাসি ফোটানোর একটি উপায়- তাদের পছন্দকে গুরুত্ব দেওয়া, তাদের অসুবিধা নিরসন করা কিংবা তাদের প্রয়োজন বা চাহিদা পূরণের জন্য পথচলা। নেকি ও কল্যাণ লাভের এ এক বিশাল দুয়ার। খাঁটি মোমিনদের একটি নিদর্শন। খাঁটি মোমিনরা পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভ‚তি প্রদর্শনে একটি দেহের মতো। যখন দেহের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয় তখন শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ রাত জাগে এবং জ্বরে অংশগ্রহণ করে।
এ কারণেই ইসলামের মনীষী ও উম্মতের শ্রেষ্ঠ পূর্বসূরিরা অপরের প্রয়োজন পূরণ, তাদের উপকার সাধন ও কষ্ট দমনে চেষ্টা এবং ভালো সুপারিশের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতেন। বাইহাকির শুআবুল ঈমান গ্রন্থে বর্ণিত হয়েছে- একবার ইবনে আব্বাস রা. আল্লাহর রাসুলের সা. মসজিদে ইতিকাফ করছিলেন।
এক লোক এসে তাকে সালাম দিয়ে সামনে বসে গেল। ইবনে আব্বাস রা. তাকে বললেন, ‘হে অমুক ব্যক্তি, তোমাকে তো খুব চিন্তাগ্রস্ত ও ভগ্à