সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কওমি শিক্ষার্থীরা দেশের বাইরে পড়াশোনা করছে কীভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
কন্ট্রিবিউটর

২০১৮ সালে আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশ সরকার। কিন্তু কাগজে-কলমের এই স্বীকৃতি কতটা কাজে আসছে সেটাই প্রশ্ন। মাস্টার্স সমমান সনদের মাধ্যমে দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের সুদিন এখনো আসেনি।

সাধারণ শিক্ষাব্যবস্থায় পড়ুয়া একজন বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য খুব অনায়াসে যেতে পারে। আলিয়া মাদরাসার শিক্ষার্থীরাও পৃথিবীর নানাপ্রান্তে পড়ছে। পক্ষান্তরে দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়া হলেও আরবি সাহিত্য কিংবা ইসলামিক স্টাডিজ নিয়েও বিদেশে পড়তে যেতে পারছে না শিক্ষার্থীরা।

তবে প্রতিকূলতা ও বাধ্যবাধকতা অনেক কওমি শিক্ষার্থীদের দাবিয়ে রাখতে পারেনি।বাংলাদেশের অসংখ্য কওমি পড়ুয়া উদ্যমী তরুণ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা অর্জনের অভিলাষে গমন করেছে। তারা নিজ উদ্যোগে, নানা উপায় অবলম্বন করে পড়াশোনা করছে তুরস্ক, মিসর, সৌদি আরব ও ভারত প্রভৃতি দেশে।

এখনো বিদেশে পড়াশোনা করছে কিংবা কিছুদিন আগে পড়াশোনা শেষ করে এসেছে- এমন কয়েকজন কওমি মাদরাসা শিক্ষার্থী তাদের শিক্ষার্জনের জন্য বিদেশযাত্রার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। জানিয়েছেন, কওমি পড়ুয়া হয়েও কীভাবে তারা দেশের বাইরে গিয়েছেন?

‘আল আজহারে আসতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে’
আব্দুল আজিজ, আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর।

আমি যখন শৈশবে বুঝতে শুরু করি তখন থেকেই অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতাম। ভালো একজন আলেম হওয়ার অভ্রিপ্রায়ে ভর্তি হই কওমি মাদরাসায়। বয়স বাড়ার সঙ্গেসঙ্গে আমার ইচ্ছার পরিধিও বাড়তে থাকে। উচ্চশিক্ষার জন্য মাদরাসার পড়াশোনা শেষ করে দেশের বাইরে আন্তর্জতিক মানের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার ইচ্ছাটা প্রবল হতে থাকে।

কিন্তু এ সময় আমার সামনে অন্ধকারের মতো একটি দুঃসংবাদ আসে। জানতে পারি, কওমির সনদ দিয়ে দেশের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করা যায় না। তবে আমি থেমে থাকিনি, ইচ্ছা পূরণের জন্য ভর্তি হই আলিয়া মাদরাসায়। অনেক প্রতিকূলতার পথ পাড়ি দিয়ে আলিম পাশ করি।

আলহামদুলিল্লাহ!  আলিমের সার্টিফিকেট ব্যবহার করে গত বছরের মাঝামà¦