বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

কুমিল্লার কাসেমুল উলুমে 'সমাপনী দরস' আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ তামিম: কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমে বুখারি শরিফের সমাপনী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টা থেকে জামিয়ার মসজিদে এ সভা অনুষ্ঠিত হবে।সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক।

এতে হাদীসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফের সর্বশেষ দরস প্রদান করবেন ফেনীস্থ উলামাবাজার মাদরাসার শাইখুল হাদিস ও অত্র জামেয়ার মজলিসে শুরার সভাপতি আল্লামা নূরুল ইসলাম আদীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি, বটগ্রাম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নুরুল হক।

এতে হিফজ ও দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে। বুখারি শরিফের শেষ দরস প্রদান শেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

খতমে বুখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুছ।

তিনি জানান, খতমে বুখারি ও দোয়া মাহফিল উপলক্ষে মাদরাসা কতৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অত্র জামিয়ার পূর্ববর্তী সকল ফারেগীন ও ফুজালাদের নিয়ে একটি দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের প্রস্তুতি চলছে। সুতরাং জামিয়ার সকল সাবেক ছাত্রদেরকে মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোরালো আহ্বান করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ