সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মাদরাসার বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠনের আভাস বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

নাটোরে শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত হয়েছে চার কিশোর তালিবে ইলম। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী। এদের সকলেই রাজধানীর বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র।

নিহতের মধ্যে ময়মনসিংহের ইয়াসিন আরাফাত (১৫) ও ইলিয়াস হুসাইন শরহে বেকায়া জামাতের ছাত্র ছিল এবং ফেনি জেলার খালেদ মাহমুদ (২২) হেদায়াতুন্নাহু জামাতে ও নেত্রকোনা জেলার ইমরান হুসাইন (১৬) তাইসির জামাতে পড়তো।

তাদের মৃত্যুতে শোকে কাতর সোশ্যাল মিডিয়া। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক ও রাজনৈতিক দলের নেতারা। এ ঘটনায় শোক জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ও আল হাইয়াতুল উলইয়া লিলজামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

এদিকে কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষা সামনে রেখে ঢাকার বাইরে শিক্ষা সফরের যৌক্তিকতা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন, বাস চালকের বেপরোয়া মনোভাব, মাদরাসা কর্তৃপক্ষের অপরিকল্পিত আয়োজন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। নিহতদের স্বজনদের পক্ষ থেকেও সড়ক ব্যবস্থাপনা নিয়ে আসছে একাধিক অভিযোগ।

দুর্ঘটনায় নিহত খালেদ মাহমুদের মামা মোহাম্মদ মুহসিন মাশকুর আওয়ার ইসলামকে বলেন, ‘পুরো শিক্ষা সফরটাই ছিল প্রশ্নবিদ্ধ। অপ্রাসঙ্গিক একটা সময়ে শিক্ষা সফর, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ছাত্র নিয়ে সফর করাটা অযৌক্তিক। এছাড়াও এতদূরের একটা জায়গায় গিয়ে আবার রাতারাতি ফেরার প্লানটা একটা দায়িত্বজ্ঞানহীন কাজ। কারণ, যে গাড়িটা চালাবে সেও তো মানুষ। ৩০০-৩৫০ কিলোমিটার সফর করে ফেরার জন্য যথেষ্ঠ প্রস্তুতিরও একটা ব্যাপার থাকে। গোটা সফরটাই ছিল অনিয়মে ভরপুর।’

তিনি বলেন, ‘মাদরাসাগুলোতে যেসব ঘটনা ঘটে এ বিষয়ে কারও কোনো মাধাব্যথা নেই। যেন আমাদের কোন বিচার নাই, আমাদের সিদ্ধান্তগুলো প্রশ্নাতীত। আমাদের সিদ্ধান্তগুলো রিভিউযোগ্য কিনা- খালিদদের ঘটনা কিন্তু আমাদের একটা প্রশ্নের মধ্যে ফেলে দেয়। দায়িত্বশীলদের কাছে আমাদের দাবি থাকবে কেউ যদি ভুল কোনও সিদ্ধান্ত নেয় তাকে প্রশ্ন করা হোক। মাদরাসাগুলোও প্রশ্নের উর্ধ্বে নয়, এই ট্যাবুটা ভাঙার জন্য উদ্যোগ নেওয়া হোক। ’

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সফর বিষয়ক নীতিমালা প্রণয়নের দাবিয়ে জানিয়ে খালিদের মামা বলেন, ‘কওমি মাদরাসা-আলিয়া মাদরাসা, স্কুল-কলেজসহ সব ধরণের শà¦