লালমনিরহাটের জোবায়ের হাসান যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন প্রায় অর্ধযুগ হতে চলেছে। তরুণ এই আলেম যতটুকু ইলম অর্জন করেছেন তা থেকে দূরের ইলম-পিপাসুরাও যেন বঞ্চিত না হয়, এই তাগাদায় বাংলাদেশ থেকে ছুটে গিয়েছেন সুদূর সেখানে। দেশটির রাজধানী নিউইয়র্কে অবস্থিত বৃহৎ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান 'দারুল উলুম নিউইয়র্ক'-এ দীনের খেদমত আঞ্জাম দিচ্ছেন দীর্ঘদিন ধরে।
মাওলানা জোবায়ের হাসান পড়াশোনা করেছেন ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান উত্তরার বাইতুস সালাম মাদরাসায়। সম্প্রতি জোবায়েরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইসলাম ও মুসলিমদের নিয়ে নানাবিধ আলাপ করেছেন তার তারুণ্যের সহপাঠী ও আওয়ার ইসলামের কন্ট্রিবিউটর বেলায়েত হুসাইন। আলাপচারিতায় উঠে এসেছে সেখানকার ইসলাম ও ইসলামি শিক্ষার নানা বিষয়। আওয়ার ইসলাম পাঠকদের জন্য তার চুম্বকাংশ তুলে ধরা হল-
আওয়ার ইসলাম: প্রায় অর্ধযুগ ধরে আপনি আমেরিকায় কুরআন-সুন্নাহর পাঠদান করছেন, দেশটির ইসলামের জন্য প্রতিকূল এই পরিস্থিতিতে দীনের বড় এই খেদমদটি সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাই!
জোবায়ের হাসান: আসলে শুরুতে আমেরিকা সম্পর্কে আমারও নেতিবাচক ধারণাই ছিল। কিন্তু নিউইয়র্কে যেখানে আমাদের বাসা প্রথমদিন এসেই আমি চমকে যাই। কানে এসে বেজে ওঠে সুমধুর কণ্ঠের আজান।
পরে নামাজে গিয়ে দেখি বিশাল বড় মসজিদ এবং মাগরিবের নামাজেই প্রায় চার শতাধিক মুসল্লির উপস্তিতি- এটা আমার খুব ভাল লাগে। পরে জানতে পারি যেসব মুসলিম পরিবার আমেরিকায় আসে তারা তাদের সন্তানদের ইসলামি সংস্কৃতির সঙ্গে জুড়ে দিতে বেশ সতর্ক থাকেন।
নিজ নিজ দেশে অতোটা ইসলামি অনুশাসন না মানলেও এখানে এসে তার প্রয়োজন অনুভব করতে পারে তারা। এজন্য আমরা যেসব শিশুদের পড়াই তারা এবং তাদের পরিবার আমাদের যথেষ্ট মূল্যায়ন করে। এখানে সবার পরিচয় একটাই 'মুসলিম'। কোন উপদল নেই। সেই হিসেবে এখানে দীনের খেদমত করাটাকে আমি খুব উপভোগ করছি আলহামদুলিল্লাহ!
আওয়ার ইসলাম: আমেরিকায় উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম কমিউনিটির বসবাস। ইসলামের প্রতি তাদের আন্তরিকতা কেমন? যেসব পিতা-মাতা তাদের সন্তানদের মাদরাসায় পাঠান, মূলত সন্তানদের মাদরাসায় পাঠাতে কোন জিনিস তাদের উদ্বুদ্ধ করে?
জোà