বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আফজাল গুরুর সেই বিখ্যাত চিঠি: দর্পনে কালের মুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সময়টা তৃতীয় সহস্রাব্দের গোড়ার। ২০০১ সাল। এ বছরই ঘটে মহাদেশ কাঁপিয়ে দেয়া ঘটনা। ভারতীয় পার্লামেন্টে হামলা৷ সন্দেহভাজনের তালিকায় উঠে আসে আফজাল গুরু শহীদের নাম। এমনকি তাকে ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলতে হয়। ঘটনাটা আজ থেকে ৭ বছর পূর্বের। সালটা ২০১৩। ফেব্রুয়ারির ৯ তারিখ। এই দন্ডবিধি কার্যকর হয় তার।

বর্তমানে তার নাম গ্রন্থিত। তার কারণ এটাই— কিছুদিন পূর্বে কাশ্মীর পুলিশের ডিএসপি দেভিন্দর সিং কর্তৃক দুইজন সন্ত্রাসীর সাথে গ্রেফতার করা হয় আফজাল গুরুকেও। পরবর্তীতে আফজাল গুরু তার একটি চিঠিতে সেই ঘটনার অনুপুঙ্খ বয়ান নিয়ে হাজির হয়েছিলেন।

চিঠিটি তিনি তিহার জেল থেকে তার উকিল সুশীল কুমারকে লিখেন। সেই চিঠির চম্বুকাংশ The Print পত্রিকা ১৩ জানুয়ারি তাদের স্টোরিতে প্রকাশ করে। চিঠিটির সারসংক্ষেপ কয়েকটা পয়েন্টে তুলে ধরেন আহমাদ ইলিয়াস নুমানী। আওয়ার ইসলামের পাঠকদের জন্য বাংলায় ভাষান্তর করেছেন তরুণ লেখক জাবির মাহমুদ।


একদিন৷ সময় তখন সকাল দশটা। আমি আমার স্কুটারে করে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ আমাকে এসটিএফের কিছু কর্মকর্তা অপহরণ করে। তারা আমাকে বুলেটপ্রুফ একটি কালো গাড়িতে বসিয়ে শিবিরে নিয়ে যায়। যেখানে আমাকে চরম কষ্টপ্রদায়ী পন্থায় নির্যাতন করা হয়।

আমাকে বলা হয় যে, আমি নাকি খুব বড় রকমের মরণঘাতি অস্ত্র রপ্তানি করেছি! আমাকে আরো বলা হয়— যদি আমি তাদের দশ লাখ রুপি দিই— তাহলে তারা আমাকে বেকসুর খালাস দিতে পারে। এরপর আমাকে হামহামাহ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়৷ যেখানে ডিএসপি দেভিন্দর সিং আমাকে অতি নিকৃষ্ট পন্থায় নির্যাতন করে। তার একজন টর্চার ইনস্পেক্টর আমাকে তিন ঘন্টা নগ্ন করে রাখে। কারেন্টের শক দেয়া হয় আমাকে৷ এবং এই কাজের উপরও তখন চাপ দেয়া হয় যে, যখন আমাকে কারেন্টের শক লাগানো হবে— তখন আমি পানি পান করব!

এই আজাবের পর আমি অঙ্গিকারাবদ্ধ হই— আমি তাদের প্রার্থিত মূল্য পরিশোধ করব। আমার স্ত্রী তার সমস্ত অলঙ্কার বিক্রি করে দেয়। যাত্থেকে একহাজার রুপি হস্তগত হয় তার। মাত্র তিন মাস পূর্বে কেনা আমার স্কুটিও বিক্রি করে দেয়া হয়। তখন গিয়ে একলাখ রুপি পূর্ণ হয়৷ নির্ধারিত মূল্য পরিশোধের পর আমি মুক্তি পাই।

এই হামহামাহ ক্যাম্পেই তারিক নামী আমার মতো একজনের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে পরামর্শ দেয় যে, যদি আমি স্বস্থির জীবন কাà¦