শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

স্বামী নিখোঁজের পর অন্যত্র বিবাহের হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মেরাজ তাহসীন।।

প্রশ্ন: মেয়েটির স্বামী হারিয়ে গেল। ৫ বছর অপেক্ষা করে অন্য এক ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করল। মেয়েটি এখন গর্ভবতী। ঠিক এই মূহুর্তে পূর্ব স্বামী ফিরে এল। এখন কী করার? ইসলামী শরিয়তে এর সমাধান কি?

উত্তর: কোনো মেয়ের স্বামি নিখোঁজ হয়ে গেলে, উক্ত স্বামী থেকে তার বিচ্ছেদ ঘটানোর শরিয়তসম্মত পদ্ধতি হলো, প্রথমে দেখতে হবে উক্ত মেয়েকে তালাকের অধিকার দেওয়া হয়েছে কিনা৷ যদি দেওয়া থাকে, তাহলে মেয়ে নিজের উপর নিজেই তালাক গ্রহন করবে৷ অতপর ইদ্দত পালনের পর অন্যত্রে বিবাহ বসবে৷ আর যদি তালাকের অধিকার দেওয়া না থাকে, তাহলে মুসলিম বিচারকের নিকট নিজ সমস্যার কথা উল্লেখ করে মামলা দায়ের করবে৷ যদি এ রকম বিচারক না পাওয়া যায়, তাহলে মুসলিম পঞ্চায়েতে বা ওলামায়ের কেরামের নিকট সমস্যা পেশ করবে৷ এবং তাদের নিকট বিবাহ বন্ধন ও নিখোঁজের সাক্ষী প্রমান পেশ করবে৷

অতপর তারা স্বামীর তল্লাশি নিবে৷ তল্লাশির পর যখন প্রমানিত হবে প্রকৃত অর্থেই তার স্বামী নিখোঁজ৷ বিচারক বা ওলামায়ে কেরাম নিখোঁজ স্বামীর স্ত্রীকে চার বছর অপেক্ষা করার জন্য আদেশ দিবে৷ চার বছর পুর্ন হলে মেয়ে বিচারক বা ওলামায়ে কেরামকে জানাবে৷ অতপর তারা তার স্বামীকে মৃত সাব্যস্ত করে উক্ত স্ত্রীকে মৃত স্বামীর ইদ্দত চার মাস দশদিন পালনের আদেশ দিবে৷ ইদ্দত পালনের পর এ মহিলা অন্যত্র বিবাহ বসতে পারবে৷

অবশ্য, মেয়েটির জন্য যদি চার বছর অপেক্ষা করা কোনোক্রমেই সম্ভবপর না হয় ৷ যেমন তার খোরপোষের ব্যবস্থা না থাকা, বা অন্যত্রে বিবাহ না হলে কুকর্মে লিপ্ত হওয়া প্রবল আশংকা থাকা ৷ তাহলে বিচারক বা ওলামায়ে কেরাম মেয়েটিকে চার বছরের পরিবর্তে এক বছর অপেক্ষা করার নির্দেশ দিবে ৷ অতপর এক বছর অতিক্রান্ত হওয়ার পর মেয়েটি বিচারক দ্বারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা করিয়ে নিবে ৷ এবং তালাকপ্রাপ্তা মেয়ের ইদ্দত,' তিন ঋতস্রাব' পালনের পর অন্যত্রে বিবাহ বসতে পারবে৷ ইমদাদুল মুফতিয়ীন, পৃ: ৫৫৮-৫৯; আল হিলাতুন নাজেযা, পৃ: ৬৯৷

অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হয়ে প্রথম স্বামী থেকে তালাক গ্রহন করে দ্বিতীয় স্বামী গ্রহন করে থাকে, তাহলে তাদের দ্বিতীয় বিবাহ বহাল থাকবে৷ আর যদি তালাকের অধিকারপ্রাপ্ত না হয়ে থাকে, তাহলে শরিয়তসম্মত উল্লেখিত পদ্ধতি অনুযায়ী ব