মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।।
এক.
করোনা ভাইরাস বিস্তার রোধে পুরো দেশ লকডাউন। সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। দোকানপাট, রাস্তাঘাট সব কিছুই আজ বন্ধ। নেই কাজের কোন উৎস। করোনা আতংকে কার্যতই মানুষ আজ গৃহবন্দী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রুজি রোজগার করতে না পেরে খেটে খাওয়া দিনমজুররা খাদ্য সংকটে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
তাই করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে দূর্দশাগ্রস্থ পরিবারের পাশে খাদ্যদ্রব্য, নগদ অর্থসহ জরুরী সহায়তা নিয়ে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে।
দুর্গত অসহায় মানবতার পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানো অনেক সওয়াবের কাজ। এটা অন্যতম একটি ইবাদতও বটে। পবিত্র কুরআনুল কারীমে এরশাদ হয়েছে- وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا
তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দরিদ্র, এতিম ও বন্দিদের খাদ্য দান করে,(সূরা দাহর: ৮)। অন্য আয়াতে ইরশাদ হয়েছে- وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ। তাদের (বিত্তশালী) ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে,(সূরা জারিয়াত: ১৯)। রাসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِما سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاَللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
যে ব্যক্তি কোন মুসলমানের পার্থিব কোন কষ্ট লাঘব করতে সহায়তা করবে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে তার কষ্ট দূর করে দিবেন।যে ব্যক্তি কোন দরিদ্র ঋনিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে সহজতা প্রদর্শন করবে আল্লাহ তাআলা ইহকালে ও পরকালে তার সবকিছু সহজ করে দিবেন।কোন ব্যক্তি যতক্ষণ তার ভাইকে সাহায্য করে, আল্লাহ তা'আলা ততোক্ষণ ঐব্যক্তিকে সাহায্য করতে থাকেন,(সহীহ মুসলিম: ২৬৯৯)।
অন্য হাদীসে আছে - أيما مؤمن أطعم مؤمنا على جوع أطعمه الله يوم القيامة من ثمار الجنة وأيما مؤمن سقى مؤمنا على ظمإ سقاه الله يوم القيامة من الرحيق المختوم
যে ব্যক্তি কোন ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা করবে, কেয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে জান্নাতের ফল-মূল খাওয়াবেন। আর যে ব্যক্তি কোন তৃষ্ণার্ত মানুষকে পানি পান করাবে কেয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে à