শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

করোনাসহ বিভিন্ন মহামারি থেকে বাচঁতে রাসূল সা. এর চিকিৎসা পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা হাফেজ আহসান জামিল।।

মানব জাতির জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনের সূরা রুম এ বর্ণিত হয়েছে.ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون জলে ও স্থলে বিশৃঙ্খলা ছেয়ে গেছে মানুষের কৃতকর্মের জন্যই। এর পরিণামে তিনি তাদের কোন কোন কর্মের শাস্তির স্বাদ, তাদের ভোগ করাবেন যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। (আয়াত -১৪)

আজ এই আয়াত এতটাই বাস্তব যে মানুষ রন্ধ্রে-রন্ধ্রে টের পাচ্ছে, তাদের অপরাধের মাত্রা কতটুকুন হয়েছে। আমাদের অন্যায় আর অপরাধের মাত্রা এতটাই ছাড়িয়েছে যে পুরো শরীর যেন পাপ-পঙ্কিলতায় আজ ভরপুর। আমাদের সামাজিক লেনদেন ওঠা বসা চলা ফেরা ব্যবসা-বাণিজ্য চাকরি যা কিছু করছি না কেন, সব কিছুতেই যেন অন্যায় আর অসৎকেই প্রাধান্য দিচ্ছি।

এমনকি মুখে যা বলছি পরকালের মুক্তির আশায় আর আল্লাহর ভয়ে যে নামাজ আদায় করছি সেখানেও দুনিয়াবী চিন্তায় মগ্ন। কখন নামাজ শেষ করবো আর বাহিক্যতায় মগ্ন হবো। আর এজন্যই একের পর এক রোগ-ব্যাধি ও ঐশী আজাবের সম্মুখীন হচ্ছি। এর মূল কারণ আমাদের কৃতকর্মকেই দায়ী করতে হবে। সমাজ ও দেশের অধিকাংশ মানুষ যখন পাপ ব্যভিচার অন্যায় আর স্বীয় প্রভুকে ভুলতে বসে, তখন ঐ মহান রবের পক্ষ থেকে শাস্তি অবধারিত হয়ে যায়।

আর মহাগ্রন্থ আল কুরআনে সেদিকেরই ইঙ্গিত পাওয়া যায়। وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের উপর বিপদ নেমে আসে। অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন। (সুরা শুরা আয়াত ৩০)

বর্তমানে পুরো পৃথিবী বাসির জন্য মহাবিপদ ও আতঙ্কের কারণ হচ্ছে করোনা ভাইরাস। উদঘাটন করলে দেখা যাবে যে এটিও কোন না কোন ভাবে আমাদের হাতেরই কামাই। এটি একটি প্রাণঘাতী ভাইরাস। এই প্রাণঘাতী মহামারী কোভিডি-১৯ এ প্রায় পুরো পৃথিবী ছেয়ে গেছে। বাংলাদেশসহ বিশ্বের ১৫৭ টি দেশে ভাইরাসে আক্রান্ত দুই লক্ষের বেশি। মৃত্যুর সংখ্যা ৮ হাজারের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ ই মার্চ এটিকে মহামারি ঘোষণা দিয়েছে। এই প্রাণঘাতী ভাইরাসে ইতিমধ্যে বাংলাদেশও আক্রান্ত হচ্ছে। মৃত্যুবরণ করছে অনেকেই। আর এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তাই এই মহামারী ভাইরাস থেকে আত্মরক্ষা পেতে বেশী বেশী তওবা করা উচিৎ। মহান রবের কাছে আত্মসমর্পণ করা উচিৎ।