সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মানবসেবা আলেমদের কাজ, তাদেরই নেতৃত্ব দিতে হবে: মাওলানা হাবিবুর রহমান মিছবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে দাঁড়াতে একঝাঁক তরুণ আলেমের নেতৃত্বে গঠিত হয় ‘ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন’। দেশ জাতি ও সামাজের দুস্থ গরিব এতিম সুবিধাবঞ্চিতদের মানবিক সেবাপ্রদানে এক বৃহৎ ও মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছে এই ফাউন্ডেশনটি। এটি সামাজিক ও দীনি সেবামূলক একটি সংগঠন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মতো মহামারির আক্রমণে অসহায় পড়েছে মানুষ। আমাদের দেশের চিত্রও একই। এ কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিচ্ছে ‘ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন’। তাদের কর্মতৎপরতা নিয়ে কথা হয়েছে ফাউন্ডেশনের আহ্বায়ক, মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক,  প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা হাবিবুর রহমান মিছবাহর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের ডেপুটি এডিটর আবদুল্লাহ তামিম।


আওয়ার ইসলাম: মানবতার সেবায় আপনারা ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আপনাদের লক্ষ্যে কতটা সফল? আলেম হিসেবে এ মানবসেবা কীভাবে মূল্যায়ন করেন?

মাওলানা হাবিবুর রহমান মিছবাহ: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের এই কঠিন মুহূর্তে আমরা ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের ব্যানারে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য অনেক বড়। লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। একদিন দুই দিনে তো আর লক্ষ্যে পৌঁছানো সম্ভব না।

আমাদের প্রধান কাজ হচ্ছে অসহায় দুস্থ গরিবদের সহায়তা দেয়া। বিশেষ করে গরিব বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সমাজের অগণিত অপরিস্ফুট প্রতিভা যারা সুযোগের অভাবে নিজেদের বিকশিত করতে পারছে না, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া। এছাড়াও উঠতি বয়সী এমন অনেক মেধা আছে, যাদের কেউ লেখক হতে আগ্রহী, কেউ আলোচক, কেউ সাংবাদিক; আবার এমন অনেক মেধাবী ছাত্র আছে, যারা সুযোগ খোঁজে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবার, কিন্তু যোগাযোগ এবং জানাশোনা না থাকায় কিছুই করে উঠতে পারে না। এমন সব স্বপ্নবান প্রতিভাকে সঠিক কক্ষপথে উঠিয়ে দেয়া। বন্যা, শীত বা শুধু ঈদভিত্তিক সেবা নয়, তারা পরিকল্পিতভাবে সামাজিক ও মানবিক সেবায় নà¦