বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

করোনাভাইরাস, লকডাউন: ভাবনার এপিঠ ওপিঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবাইর আহমাদ তানঈম

কোভিড-১৯, যা করোনাভাইরাস নামে পরিচিত। এটি সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামগুলোতে প্রাধান্য বিস্তার করেছে। চীনের উহান থেকে শুরু হয়ে এরই মধ্যে ১৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী প্রাণহানি ঘটেছে ৭৫ হাজারের বেশি মানুষের। দিনদিন এই লাশের মিছিল বাড়ছে বৈ কমছে না।

করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস, যা এর আগে কখনও মানুষের মধ্যে ছড়ায় নি। এই রোগের প্রধান লক্ষণ হলো: জ্বর, কাশি, মাথাব্যথা, গলাব্যাথা, শ্বাস-প্রশ্বাসের সমস্যা। সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয়, পরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। এটি ফুসফুসে আক্রমণ করে। যার ফলে আক্রান্ত রোগী একটু অক্সিজেন গ্রহণের আকুতি নিয়ে কুঁকিয়ে কুঁকিয়ে মরে।

এই রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে গড়ে পাঁচদিন সময় নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড ১৪দিন পর্যন্ত স্থায়ী থাকে। তবে কিছু কিছু গবেষকের মতে এর স্থায়িত্ব ২৪দিন পর্যন্ত থাকতে পারে।

এই হলো করোনাভাইরাসের সংক্ষিপ্ত পরিচয়। এবার ভাইরাসটির মন্দ দিক এবং ভালো দিক সম্পর্কে আলোচনা করা যাক। প্রশ্ন জাগতে পারে, করোনাভাইরাসের আবার ভালো দিক আছে নাকি? আমি বলবো, আছে। তাহলে সেগুলো কী? সামনে তার ছোট্ট একটি বিবরণ আসছে।

ভালো ও মন্দের দিকগুলো আলোচনা শেষে এই মুহূর্তের করণীয় সম্পর্কে একটু আলোচনা করবো। আশা করি এতে আমার নিজের কিছুটা উপকার হবে। আপনাদের যদি হয়, তাহলে তা 'নূরুন আলা নূর' অর্থাৎ সোনায় সোহাগা বলে ধরে নিবো।

করোনাভাইরাসের এপিঠ
প্রথমে করোনাভাইরাসের মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক।
করোনাভাইরাসের মন্দ প্রভাব সম্পর্কে আমরা সবাই জানি। এর জন্য গবেষণা করে নতুন কিছু বলার নেই। তারপরও কিছু বিবরণ দেই।

১. করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সারাবিশ্বে ৭৫ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছে। সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে যে সব দেশ, সেগুলো যথাক্রমে: ইতালি, স্পেন, চীন, ফ্রান্স, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইত্যাদি ইত্যাদি। ওই সব দেশগুলোতে প্রতি ঘণ্টায় ঘণ্টায় লাশের মিছিল বের হয়। মুহুর্মুহু করে বাড়ছে এই মিছিলযাত্রা। আমাদের বাংলাদেশও এর থেকে খালি নেই। সরকারি হিসাব মতো এখন পর্যন্ত ৫ জন মারা গেছে। তবে প্রকৃতপক্ষে কতজন মারা গেছে, তা অà¦